সেলাই মেশিনের দাম কত টাকা আজকে ২০২৫

সেলাই মেশিনের দাম কত টাকা আজকে ২০২৫

আমাদের দেশে বিভিন্ন ব্রান্ডের সেলাই মেশিন পাওয়া যায়। সেলাই মেশিনের উপর ভিত্তি করে এগুলো দাম কমবেশি হয়ে থাকে। তবে, আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি সেলাই মেশিন হচ্ছে বাটারফ্লাই সেলাই মেশিন। বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত টাকা সহ বিভিন্ন ব্রান্ডের সেলাই মেশিনের দাম বিস্তারিত শেয়ার করবো আজকে।

তো চলুন, সিঙ্গার সেলাই মেশিনের দাম, ওয়ালটন সেলাই মেশিনের দাম সহ সেলাই মেশিনের দাম ২০২৫ বাংলাদেশে কত টাকা তা বিস্তারিত জেনে নেয়া যাক।

সেলাই মেশিনের দাম কত ২০২৫

পা চালিত সেলাই মেশিনের দাম ৭,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া, পোর্টেবল সেলাই মেশিনের দাম ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সেলাই মেশিনের ব্রান্ড এবং কোয়ালিটির উপর ভিত্তি করে সেলাই মেশিনের দাম কমবেশি হয়ে থাকে। সেলাই মেশিন কিনতে চাইলে আপনি পোর্টেবল সেলাই মেশিন কিনবেন নাকি পায়ে চালিত নাকি ইলেকট্রিক সেলাই মেশিন সেটি প্রথমেই নির্বাচন করতে হবে।

কারণ, পোর্টেবল সেলাই মেশিনের দাম সবথেকে কম হয়ে থাকে। তবে, এগুলো আকারে অনেক ছোট হয়। অপরদিকে, পায়ে চালিত সেলাই মেশিনের দাম ৭-১০ হাজার টাকা হয়ে থাকে। ইলেকট্রিক সেলাই মেশিন, যেগুলো বিদ্যুৎ দিয়ে চলে, সেগুলোর দাম ৫০,০০০ টাকা অব্দি হয়ে থাকে।

ব্রান্ডের উপর নির্ভর করে সেলাই মেশিনের দাম কমবেশি হয়ে থাকে। নিচে বিভিন্ন ব্রান্ডের সেলাই মেশিনের দাম কত টাকা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন — এলপিজি গ্যাসের দাম কত টাকা

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ২০২৫

সেলাই মেশিনের দাম কত টাকা আজকে ২০২৫

বাটারফ্লাই সেলাই মেশিনগুলো অধিকাংশই পায়ে চালিত হয়ে থাকে। বাটারফ্লাই সেলাই মেশিনের দাম এখন ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। একটি পায়ে চালিত বাটারফ্লাই সেলাই মেশিন কিনতে চাইলে ৭-১০ হাজারত টাকার মাঝে কিনতে পারবেন।

এই বাটারফ্লাই সেলাই মেশিনগুলোতে এখন অনেকেই ১২০০-১৩০০ টাকা খরচ করে একটি মোটর লাগিয়ে ইলেকট্রিক করে ফেলছেন। তাই, আপনিও চাইলে ৭-১০ হাজার টাকার মাঝে একটি বাটারফ্লাই পায়ে চালিত সেলাই মেশিন ক্রয় করে সেটিতে মোটর লাগিয়ে নিতে পারেন।

বাটারফ্লাই সেলাই মেশিন অনেক আগে থেকে আমাদের দেশে ব্যবহার হয়ে আসছে। বাসায় নিজেদের কাপড় সেলাই করার জন্য, দর্জির দোকানে কাজ করার জন্য সহ বিভিন্ন জায়গায় বাটারফ্লাই সেলাই মেশিনের ব্যবহার দেখা যায়।

বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৭,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা অব্দি হয়ে থাকে।

আরও পড়ুন — পানির ফিল্টার এর দাম কত

সিঙ্গার সেলাই মেশিনের দাম ২০২৫

সেলাই মেশিনের দাম কত টাকা আজকে ২০২৫

সিঙ্গার পায়ে চালিত সেলাই মেশিনের দাম ১১ হাজার টাকা। সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ১২ হাজার টাকা থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার, সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা অব্দি হয়ে থাকে।

এই সিঙ্গার ব্রান্ডের বিভিন্ন ধরনের সেলাই মেশিন আছে। ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনগুলো বিভিন্ন গার্মেন্টস কারখানায় ব্যবহার করার জন্য। অপরদিকে, সাধারণ সিঙ্গার সেলাই মেশিন এবং ইলেকট্রিক সেলাই মেশিনগুলো নিজের কাজের জন্য বা দর্জির দোকানে সেলাই করার জন্য ব্যবহার করতে পারবেন।

সিঙ্গার সেলাই মেশিনের মূল্য তালিকা

  • সিঙ্গার সেলাই মেশিন — এর দাম — 11,020 টাকা
  • সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন | 1408 — এর দাম — 12,990 টাকা
  • সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন | 1412 — এর দাম — 15,990 টাকা
  • সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন | SM024 — এর দাম — 16,990 টাকা
  • সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন | ZJ9513 — এর দাম — 29,990 টাকা
  • সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন | A6000R — এর দাম — 31,990 টাকা
  • সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন | A6000-D-G — এর দাম — 37,990 টাকা
  • সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন | B9000-13 — এর দাম — 48,990 টাকা

সিঙ্গার ব্রান্ডের বিভিন্ন সেলাই মেশিনের মডেল নাম্বার এবং এগুলোর দাম কত টাকা তা উপরে উল্লেখ করে দেয়া হয়েছে। ভালো মানের সেলাই মেশিন কিনতে চাইলে সিঙ্গার ব্রান্ডের এই সেলাই মেশিনগুলো থেকে যেকোনো একটি সেলাই মেশিন ক্রয় করতে পারেন।

আরও পড়ুন —পানির ট্যাংক এর দাম

ওয়ালটন সেলাই মেশিনের দাম ২০২৫

সেলাই মেশিনের দাম কত টাকা আজকে ২০২৫

বর্তমানে ওয়ালটন সেলাই মেশিন বিক্রি করেনা। তবে, পূর্বে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মাঝে ওয়ালটন ব্রান্ডের সেলাই মেশিন পাওয়া যেতো। ওয়ালটন সেলাই মেশিন কিনতে চাইলে এখন আপনাকে পুরাতন ওয়ালটন সেলাই মেশিন কিনতে হবে।

ওয়ালটন ব্রান্ডের একটি সেলাই মেশিন নতুন অবস্থায় ৭-১০ হাজার টাকা ছিলো। এখন যদি একটি পুরাতন ওয়ালটন সেলাই মেশিন কিনতে চান, তাহলে ৩-৫ হাজার টাকা লাগবে। ওয়ালটন পায়ে চালিত সেলাই মেশিনগুলো তৈরি করা এখন বন্ধ আছে।

তবে, বাটারফ্লাই বা সিঙ্গার ব্রান্ডের সেলাই মেশিন কিনতে পারেন। এগুলো অনেক ভালো মানের হয়ে থাকে।

আরও পড়ুন — আজকের গ্যাসের দাম কত

সিংগার সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

এই সিংগার সেলাই মেশিনের দাম ১১,০০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। সিংগার সেলাই মেশিনের ধরণ এবং এর সুবিধার কারণে দাম কমবেশি হয়। একটি পায়ে চালিত সিংগার সেলাই মেশিনের দাম ১১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা হয়ে থাকে। আবার, সিংগার ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

সিংগার ব্রান্ডের সেলাই মেশিনগুলো অনেক ভালো মানের হওয়ার কারণে নিজের কাজের জন্য, দর্জির দোকানে কাজ করার জন্য এবং বিভিন্ন গার্মেন্টস এর কাজের জন্য ব্যবহার করা যায়। ভালো মানের সেলাই মেশিন কিনতে চাইলে সিংগার সেলাই মেশিন কিনতে পারেন।

আরও পড়ুন — ইতালিতে বেতন কত ২০২৫ : ইতালি সর্বনিম্ন বেতন কত

পা চালিত সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

এই পা চালিত সেলাই মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। বাটারফ্লাই পা চালিত সেলাই মেশিনের দাম সাধারণত ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা হয়ে থাকে। সিঙ্গার ব্রান্ডের পা চালিত সেলাই মেশিনের দাম ১১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা হয়ে থাকে।

পা চালিত সেলাই মেশিন কিনতে চাইলে ৭,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকার মাঝে কিনতে পারবেন। এছাড়া, আপনি চাইলে একটি মোটর কিনে মাত্র ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা খরচ করেই পা চালিত সেলাই মেশিনটিকে ইলেকট্রিক বানিয়ে ফেলতে পারবেন।

আরও পড়ুন — ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ

মিনি সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

সেলাই মেশিনের দাম কত টাকা আজকে ২০২৫

এই মিনি সেলাই মেশিনের দাম ৮০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা দামের পর্যন্ত হয়ে থাকে।

মিনি সেলাই মেশিনগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে এবং এগুলো দিয়ে ছোট ছোট কিছু সেলাই কাজ করা যায়।

আপনার যদি অল্প কাজের জন্য একটি সেলাই মেশিন প্রয়োজন হয়, তাহলে মিনি সেলাই মেশিন কিনতে পারেন।

মিনি সেলাই মেশিন ব্যবহার করে বাসায় নিজের প্রয়োজনের বিভিন্ন ছোট ছোট সেলাই কাজ করতে পারবেন।

তবে, এগুলো দিয়ে দর্জির কাজ এবং গার্মেন্টস এর কোনো কাজ করা যাবেনা।

তাই, ছোট ছোট কাজ করার জন্য সেলাই মেশিন প্রয়োজন হলে ৮০০-২০০০ টাকার মাঝে একটি মিনি সেলাই মেশিন কিনতে পারবেন।

জান্নাত সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

জান্নাত সেলাই মেশিন

পা চালিত জান্নাত সেলাই মেশিন একটি ভারতীয় পণ্য।

জান্নাত সেলাই মেশিনের দাম বাংলাদেশি টাকায় প্রায় ৭ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা।

অনেক দোকানেই জান্নাত সেলাই মেশিন বিক্রি করে।

জান্নাত সেলাই মেশিন কিনতে চাইলে ভারতীয় ৬,৫০০ রুপি বা বাংলাদেশের প্রায় ৭-৮ হাজার টাকার মাঝে কিনতে পারবেন।

ভারতে পা চালিত একটি জনপ্রিয় সেলাই মেশিন হচ্ছে জান্নাত সেলাই মেশিন।

জান্নাত সেলাই মেশিন সাধারণত পা চালিত হয়ে থাকে। জান্নাত সেলাই মেশিনের ইলেকট্রিক সেলাই মেশিন নেই।

তাই, জান্নাত সেলাই মেশিন কিনতে চাইলে ৭-৮ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন।

ঊষা সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

ঊষা সেলাই মেশিন

এই ঊষা সেলাই মেশিন ভারতে তৈরি হয়ে থাকে। বাংলাদেশেও ঊষা সেলাই মেশিন কিনতে পাওয়া যায়।

ঊষা সেলাই মেশিনের দাম ভারতে ৭ হাজার রুপি থেকে ৮ হাজার রুপি অব্দি হয়ে থাকে।

বাংলাদেশ থেকে ঊষা সেলাই মেশিন কিনতে চাইলে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পড়বে।

ঊষা পা চালিত সেলাই মেশিনের দাম বাংলাদেশে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা।

তবে, ঊষা সেলাই মেশিনের ইলেকট্রিক সেলাই মেশিন পাওয়া যায়।

সেগুলোর দাম আরও বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে বিভিন্ন দোকানে ভারতের এই ঊষা সেলাই মেশিন কিনতে পারবেন।

পুরাতন সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

পুরাতন সেলাই মেশিনের দাম ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অব্দি হয়ে থাকে।

বিভিন্ন ব্রান্ডের পুরাতন সেলাই মেশিন পাওয়া যায়।

তবে, পুরাতন যে সেলাই মেশিনটি কিনবেন, তার কোয়ালিটি এবং বর্তমান অবস্থার উপর ভিত্তি করে দাম কমবেশি হবে।

পা চালিত পুরাতন সেলাই মেশিনগুলোর দাম কিছুটা কম হলেও, ইলেকট্রিক পুরাতন সেলাই মেশিনগুলোর দাম ১৫ হাজার টাকা থেকে আরও বেশি হয়ে থাকে।

FAQ

মিনি সেলাই মেশিনে কি মোটা কাপড় সেলাই করা যায়?

মিনি সেলাই মেশিন শুধুমাত্র পাতলা এবং ছোট কাপর সেলাই করার জন্য।

মোটা কাপর সেলাই করতে চাইলে মেশিনের সুচ ভেঙ্গে যাবে।

তাই, মিনি সেলাই মেশিন দিয়ে শুধুমাত্র ছোট এবং পাতলা কাপর সেলাই করবেন।

বাটারফ্লাই সেলাই মেশিন দাম কত ২০২৫?

শুধুমাত্র বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৫,৫০০ থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তবে, স্ট্যান্ড সহ বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

শেষ কথা

আজকের এই ব্লগে আপনাদের সাথে সেলাই মেশিনের দাম কত টাকা বাংলাদেশে ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

পোস্টটি সম্পূর্ণ পড়লে বাটারফ্লাই সেলাই মেশিনের দাম, পা চালিত সেলাই মেশিনের দাম, ওয়ালটন সেলাই মেশিনের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এমন আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন।

অলংকারের দাম, প্রয়োজনীয় জিনিসের দাম, খাদ্যদ্রব্যের দাম এবং ইলেক্ট্রনিক্স পণ্যের দাম সম্পর্কে জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Original iPhone charger price in Bangladesh (২০২৫)

Original iPhone charger price in Bangladesh (২০২৫)

আজকাল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন, আর তার মধ্যে iPhone ব্যবহারকারীদের সংখ্যা তো নেহাতই কম নয়। কিন্তু iPhone

Read More »
Nintendo Switch Lite Price in Bangladesh (2025)

Nintendo Switch Lite Price in Bangladesh (2025)

গেমিং বিশ্ব দিন দিন আরও পোর্টেবল এবং অ্যাক্সেসযোগ্য হয়ে উঠছে। একসময় যেখানে গেমিং কনসোল মানেই ছিল টিভির সামনে বসে বড়

Read More »
Best Washing Machine Price In Bangladesh

Best Washing Machine Price In Bangladesh

আজকের এই বিস্তারিত কন্টেন্টে আমরা বাংলাদেশের সেরা ওয়াশিং মেশিন প্রাইস (top 24 best washing machine price in Bangladesh) নিয়ে চুলচেরা

Read More »
Shopping cart
Menu
Home
Blog